
কিশোরগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর এক শিশুর অর্ধগলিত লাশ পাওয়া গেছে বাড়ির পেছনের পাটখেতে। পুলিশ আজ শুক্রবার সকালে লাশটি উদ্ধার করে।
নিহত রোজা মণি (৬) সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চরমারিয়া গ্রামের মোহাম্মদ সুমনের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, রোজা ৬ জুলাই বিকেলে বাড়ির সামনে রাস্তায় খেলা করছিল। পরে সে নিখোঁজ হলে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
রোজার ফুফাতো ভাই নাইম মিয়া জানায়, আজ সকালে স্থানীয় এক ব্যক্তি জমিতে ঘাস কাটতে গিয়ে দুর্গন্ধ পান। পরে পাশের পাটখেতে খোঁজাখুঁজি করে শিশুর অর্ধগলিত লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
নিহত শিশুর দাদি গুলনাহার বেগম জানান, রোজার মা ও বাবা গাউছিয়াতে থাকেন। এই সুবাদে গুলনাহারের কাছে থাকত রোজা। তিনি ৬ জুলাই বিকেলে মসলা ভাঙাতে দোকানে যান। ফিরে এসে নাতনিকে আর খুঁজে পাননি।
এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিভাবকেরা শিশুদের বাড়ির বাইরে খেলতে দেওয়া নিয়ে ভয়ে রয়েছেন। তাঁরা দ্রুত তদন্ত করে ঘটনার আসল কারণ বের করার দাবি জানিয়েছেন।
প্রতিবেশী সাকিব হাসান জানান, খবর পেয়ে তাঁরা পাটখেতে গিয়ে দেখেন, রোজার শরীরের কাপড়গুলো খানিকটা দূরে পড়ে রয়েছে। আরেক প্রতিবেশী হিরা মিয়া জানান, তাঁর মেয়ের সঙ্গেই খেলাধুলা করত রোজা। তবে যেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে, সেখানে তার যাওয়ার কোনো প্রশ্নই আসে না।
পুলিশ বলছে, এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, কিংবা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না—তা জানতে তদন্ত শুরু হয়েছে। পুলিশ পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে রোজার বাবা মোহাম্মদ সুমন বলেন, ‘এ ঘটনায় পুলিশ যাকে আটক করেছে, তার নাম রাসেল মিয়া। রাসেল গতকালও বলেছে, সে নাকি স্বপ্নে দেখেছে আমার মেয়েকে কে বা কারা খুন করে তার বাড়ির পাশে ফেলে রেখেছে। এরপরই তার প্রতি সন্দেহ বাড়ে। রাসেল আমার বন্ধু ছিল। আমার মেয়েটা তাকে খুব সম্মান করত। সে যে এমন করবে, আমি কল্পনাও করতে পারছি না।’

কিশোরগঞ্জের করিমগঞ্জে আদালতের ডিক্রি (রায়) অনুযায়ী সম্পত্তির দখল বুঝিয়ে দিতে গিয়ে ভুল দাগে উচ্ছেদ অভিযান চালানোর অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) ক্যাম্পাস এলাকায় বিভিন্ন প্রজাতির প্রায় ৮ হাজার গাছ খুঁজে পাওয়া যাচ্ছে না। কাগজে-কলমে গাছ থাকলেও বাস্তবে তা নেই। রামেবির একটি প্রভাবশালী চক্র গাছগুলো হজম করে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানতে পেরেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনও।
৪ ঘণ্টা আগে
মৌলভীবাজার সদর উপজেলায় একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দী অবস্থায় আব্দুল আজিজ (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৫ ঘণ্টা আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শফিকুল ইসল
৭ ঘণ্টা আগে