সরকারি চাকরিতে প্রবেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগ ছেড়ে দিয়েছেন আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। আগামীকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে সারা দেশে আবারও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবেন তাঁরা।
তবে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা অবরোধের কারণে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী শহর ঢাকা। ‘বাংলা ব্লকেড’ নামে এই আন্দোলনে সড়কে গণপরিবহন থাকলেও তা অবরোধে আটকে যায়। এতে তীব্র যানজটের সৃষ্ট হয় রাজধানীজুড়ে। বন্ধ থাকে ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল।
আর এ কারণেই মিরপুর থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল (এমআরটি-৬) হয়ে ওঠে সাধারণ যাত্রীদের ভরসা। বিকেলের পর থেকেই উপচে পড়া ভিড় দেখা যায় মেট্রোরেলের সব স্টেশনে।
আজ বুধবার সন্ধ্যায় কারওয়ান বাজার স্টেশন ঘুরে দেখা যায়, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ রাস্তার সঙ্গে থাকা মেট্রোরেলে ওঠার প্রবেশমুখগুলো লোকে লোকারণ্য। আলাদা আলাদা লাইন ধরে সবাই অপেক্ষায় আছে স্টেশনে পৌঁছাবার। টিকিট কাউন্টার পর্যন্ত এই ভিড় ছড়িয়ে গেছে স্টেশনের প্ল্যাটফর্ম চত্বরেও। ট্রেন আসার পর গেট খোলার হলুদ দাগের আগপর্যন্ত মানুষ আর মানুষ।
যাত্রীরা বলছেন, এটি গত দেড় বছরে চালু হওয়ার পর সর্বোচ্চ ভিড়। এর আগেও কয়েক দিন বাংলা ব্লকেড ছিল। তবে আজকের মতো এত ভিড় ছিল না।
হামিদুল ইসলাম নামের এক যাত্রী বলেন, তিনি দুই ঘণ্টা অপেক্ষার পর টিকিট পেয়েছেন। তবে প্ল্যাটফর্মে গিয়েও ট্রেনে উঠতে পারেননি। ট্রেনে ছিল আরও বেশি গাদাগাদি।
অভিক সাহা নামের এক যাত্রী বলেন, তিনি বনশ্রী থেকে কারওয়ান বাজারে এসেছেন শুধু মেট্রোতে শেওড়াপাড়া যাওয়ার জন্য। এ ছাড়া অনেকে নির্দিষ্ট গন্তব্যে যেতে বাস, সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে মেট্রো স্টেশনে যাচ্ছেন।
স্টেশনে কর্মরত কর্মীরা জানান, গত কয়েক দিনে শিক্ষার্থীদের ব্লকেডের কারণে বিকেলের পর মেট্রোরেলে ভিড় বেশি হচ্ছে। তবে তাঁরা কাজ করে যাচ্ছেন।
এদিকে আগারগাঁও স্টেশনে মানুষের চাপে কিছুক্ষণ গেট বন্ধ করে রাখা হয়েছিল।
[প্রতিবেদনে তথ্য ও ছবি দিয়েছেন আজকের পত্রিকার জুনিয়র এক্সিকিউটিভ (ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট) মো. যোবায়ের]

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৫ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৫ ঘণ্টা আগে