হোম > সারা দেশ > বরিশাল

নেতা কর্মীদের মুক্তির দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

খালেদা জিয়াসহ বিএনপির গ্রেপ্তারকৃত কেন্দ্রীয় ও স্থানীয় নেতা কর্মীদের মুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন, লিফলেট বিতরণ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আজ বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল। 

নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে কর্মসূচি পালন করেন নেতারা। এসময় বিএনপি নেতারা সব রাজবন্দীদের মুক্তির দাবিতে লিফলেট বিতরণ করেন। 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্যসচিব আবুল কালাম শাহিন, বাবুগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক ইসরাত হোসেন কচি, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব নাসির হাওলাদার, বরিশাল সদর উপজেলা বিএনপি সদস্যসচিব রফিকুল ইসলাম সেলিম প্রমুখ।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড