হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

সুপারি বাগানে পড়েছিল বৃদ্ধের লাশ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে সুপারি বাগান থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬০) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামের একটি সুপারি বাগানে মরদেহটি পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি ধারালো ছুরি উদ্ধার করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লোকজন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই এলাকার হাজী বাড়ির সামনে আবু তাহেরের সুপারি বাগানে একটি লাশ পড়ে থাকতে দেখেন। তিনি স্থানীয় বাসিন্দা না হওয়ায় কেউ তাঁকে চিনতে পারেননি। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে ধারালো ছুরি দিয়ে মেরে রাস্তার পাশে ফেলে গেছেন। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। বাগানে একটি ধারালো ছুরি পাওয়া গেছে। পরিচয় শনাক্ত করতে চেষ্টা চলছে। মরদেহের পেটে জখম রয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান আছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ