হোম > সারা দেশ > ফেনী

অটোরিকশাচালককে মারধরের মামলায় সাংবাদিক কারাগারে

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে সিএনজিচালিত অটোরিকশাচালককে মারধরের মামলায় জাকের হায়দার সুমন (৪৫) নামের এক সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। 

জাকের হায়দার সুমন ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের বাসিন্দা। তিনি একটি জাতীয় দৈনিকের ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি এবং একটি টিভি চ্যানেলের ফেনী জেলা প্রতিনিধি। তা ছাড়া তিনি উপজেলা যুবলীগের সদস্য। 

ছাগলনাইয়া উপজেলা সিএনজিচালিত অটোরিকশাচালক সমিতির সভাপতি নুরুল আফছার বলেন, সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ছাগলনাইয়া থেকে ফেনীর ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা নির্ধারণ করা হয়। ২ জুন বিকেলে জাকের হায়দার সুমন ছাগলনাইয়া থেকে ফেনী গিয়ে চালক মো. ইসমাইলকে ২৫ টাকা ভাড়া দেন। 

এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে চালককে বেদম মারধর করেন সুমন। এ ঘটনায় সুমনের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে উপজেলা অটোরিকশাচালক সমিতি ৩ জুন ছাগলনাইয়ার সব সড়কে ধর্মঘট পালন করে। পরে অটোরিকশাচালক ইসমাইল বাদী হয়ে সুমনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন। 

আদালতের এপিপি নিমাই লাল সূত্রধর বলেন, গতকাল বুধবার সুমন জামিনের জন্য আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ