হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা শিবিরে অস্ত্র-গুলিসহ আরসা শীর্ষ কমান্ডার গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ কমান্ডার হাফেজ এনায়েত উল্লাহকে (৩৭) আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ রোববার উপজেলার ক্যাম্প-২০ (এক্সটেনশন)–এর ব্লক-এস/৩ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক আরসার কমান্ডার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি–৬ ব্লকের বাসিন্দা আলী আহমদের ছেলে। তিনি একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
 
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে আরসার শীর্ষ কমান্ডারকে আটক করা হয়। আটক আরসা কমান্ডার হাফেজ এনায়েত উল্লাহর বিরুদ্ধে উখিয়া থানায় তিনটি হত্যা মামলা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তির দেহ তল্লাশি করে  একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ