হোম > সারা দেশ > কক্সবাজার

পেকুয়ায় বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় বন্য হাতির আক্রমণে সায়মন মিয়া (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের আলীরমার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নিহত সায়মন ইউনিয়নের চেপ্টা মোড়া এলাকার মমতাজুল হকের ছেলে। 

স্থানীয় বাসিন্দারা জানান, নিজেদের খেতের পাকা ধান পাহারা দিতে কয়েক দিন ধরে রাতে সায়মন সেখানে থাকতেন। গতকাল রোববার রাতে তিনি ঘুমিয়ে পড়লে বন্য হাতির দল তাঁকে আক্রমণ করে। এতে তিনি মুমূর্ষু অবস্থায় সেখানে পড়ে থাকেন। পরে হাতি দেখে লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই তাঁর মৃত্যু হয়। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ