হোম > সারা দেশ > ফেনী

এক ব্যক্তি সিল দিলেন ১৪ ব্যালটে

ফেনী সংবাদদাতা

ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনে এক যুবককে ১৪টি ব্যালটে সিল দিতে দেখা গেছে। গতকাল বুধবার উপজেলার জয়লস্কর ইউনিয়নের সিলোনিয়া হাইস্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

বেলা ৩টার দিকে ওই কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সোহাগ নামের ওই যুবক ভোটকেন্দ্রে ঢুকে প্রকাশ্যে চেয়ারম্যান পদে সাদা রঙের ব্যালটে ভোট দেন। তিনি কক্ষের ভেতর দায়িত্বরত কর্মকর্তাদের সামনেই ১৪টি ব্যালটে সিল দেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ভোট সম্পর্কে জানি না। সে জন্য ভুল করে এতগুলো ব্যালটে সিল দিয়েছি।’ 

এ বিষয় জানতে চাইলে সিলোনিয়া হাইস্কুল কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা রুমন চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, ‘সিল মারা ওই ১৪টি ব্যালট বাতিল করা হয়েছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ