হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ভণ্ডামি ও চাটুকারিতায় দেশটা নষ্ট হয়ে গেছে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘দেশে ভালো মানুষের বড়ই অভাব। ভণ্ডামি ও চাটুকারিতার কারণে দেশটা নষ্ট হয়ে গেছে। পরীক্ষায় ভালো ফলাফল করো বা না করো, ভালো মানুষ হওয়ার চেষ্টা করো।’ 

আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবীনদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। 

শামীম ওসমান বলেন, ‘যাদের মা-বাবা আছে, তাদের বলব—আপনারা সব সময় মা-বাবার সঙ্গে ভালো আচরণ করবেন। সব সময় তাঁদের দোয়া নেবেন। তাহলে আপনারা জীবনে অন্য রকম এক শান্তি অনুভব করবেন।’ 

রাজনীতির প্রসঙ্গ টেনে শামীম ওসমান বলেন, ‘দেশের আকাশে এখন শকুন উড়ছে। যেকোনো সময় মানচিত্রে থাবা দেওয়ার চেষ্টা করবে। এমন অবস্থায় রাজনীতিবিদদের উচিত সত্য বলা। রাজনীতি তাদেরই করা উচিত, যারা সত্য বলতে পারে। একই সঙ্গে সাংবাদিকতা তাদেরই করা উচিত, যারা সত্য লিখতে পারে। সাংবাদিকদের বলব, দেশকে ভালো রাখার জন্য যা করা দরকার তা আপনারা লিখেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটাই ইচ্ছা, আর তা হলো জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করা। তাঁর ইচ্ছা বাচ্চাদের জন্য সুন্দর একটি বাংলাদেশ তৈরি করা। আর সেই লক্ষ্যে তিনি দিনরাত নিরলস কাজ করে যাচ্ছেন।’ 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, জেলা কালচারাল অফিসার রুনা লায়লা প্রমুখ।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো