হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বাগান থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে একটি বাগানের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একটি ব্যাগের ভেতর ঢোকানো ছিল মরদেহটি। গতকাল রোববার বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক সোহেল আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় বেলাল ফকিরের আকাশমণি বাগানে একটি পরিত্যক্ত ব্যাগ পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা ব্যাগের ভেতরে এক নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। 

শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক সোহেল আল মামুন বলেন, দুপুরে লোকজন বাগানে পরিত্যক্ত একটি ব্যাগে মরদেহের মতো কিছু দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ব্যাগ খুলে নবজাতকের মরদেহ দেখতে পায়। মরদেহটি গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরিপক্ব অবস্থায় প্রসব করেছে নাকি অন্য কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো