হোম > সারা দেশ > ঢাকা

জমি দখল নিয়ে দুই পক্ষের হাতাহাতি, গুলিবিদ্ধ ২ 

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় জমি দখল নিয়ে দুই পক্ষের হাতাহাতির একপর্যায়ে গুলির ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের দুজন গুলিবিদ্ধ হন। এ সময় উত্তেজিত জনতা গুলি ছোড়া ব্যক্তিদের গণধোলাই দেন। পরে ঘটনাস্থল থেকে শটগান ও পিস্তল জব্দ করে পুলিশ। 

আজ সোমবার সকাল ১০টার দিকে আশুলিয়ার চারাবাগে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শটগানের গুলিতে আহত ব্যক্তিরা হলেন—কুদ্দুস ও হুমায়ূন কবির। এ ছাড়া গণধোলাইয়ে আহতরা হলেন—মতিন পাটোয়ারি (৬২), তাঁর স্ত্রী মরিয়ম ইসলাম (৫৭) ও ছেলে ফারহান (২৭)।

স্থানীয় ইউপি সদস্য হোসেন আলী মাস্টার বলেন, ‘কুদ্দুস ও হুমায়ূন কবিরদের সঙ্গে মতিন পাটোয়ারির প্রায় ১০ বিঘা জমি নিয়ে বিরোধ ছিল। গত ২৫ জানুয়ারি হ‌ুমায়ূন কবির থানায় সাধারণ ডায়েরি করেন। উভয় পক্ষ থানায় যাওয়ার কথা থাকলেও মতিন পাটোয়ারি যাননি। পরে হঠাৎ করে আজ সকালে জমি দখলের চেষ্টা করেন মতিন পাটোয়ারি ও তাঁর পরিবার।’

ইউপি সদস্য আরও বলেন, ‘এ সময় কুদ্দুস ও হুমায়ূনরা বাধা দিলে মতিন পাটোয়ারি ও তাঁর ছেলে গুলি ছোড়েন। তাঁদের গুলিতে দুজন গুলিবিদ্ধ হন। এ সময় উত্তেজিত জনতা মতিন ও তাঁর ছেলেকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। মতিন পাটোয়ারি খারাপ প্রকৃতির লোক। আশুলিয়া বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রয়েছে।’

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, ‘জমির বিরোধ ধরে এই ঘটনা ঘটেছে। মতিন পাটোয়ারির লাইন্সেসকৃত শটগান ও পিস্তল জব্দ করা হয়েছে। তাদেরকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এসআই আরও বলেন, ‘মতিন পাটোয়ারি দাবিকৃত জমির কোনো কাগজপত্র দেখাতে পারেননি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, মতিন পাটোয়ারির বিরুদ্ধে আশুলিয়ায় থানায় জমি দখল ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো