হোম > সারা দেশ > রাজশাহী

৩ দফা দাবিতে রাবিতে ফিশারিজ সমিতির মানববন্ধন

রাবি প্রতিনিধি

ফিশারিজ কাউন্সিল গঠনসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফিশারিজ সমিতি। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন করা হয়। 

সংগঠনের বাকি দুই দাবি হলো–মৎস্য ও মৎস্য পণ্য আইন-২০২৩ এর ৬ষ্ঠ অধ্যায়ের ২০ নম্বর অনুচ্ছেদের নীতিমালা বাতিল এবং মৎস্য ও মৎস্যজাত যেকোনো পণ্যের আমদানি বা রপ্তানির ক্ষেত্রে পণ্যের ‘প্রক্সি মেট কম্পোজিশন’ সার্টিফিকেট বা অনুমোদন DOF এবং মৎস্যবিজ্ঞানীদের হাতে দিতে হবে। 

মানববন্ধনে ফিশারিজ বিভাগের সভাপতি অধ্যাপক মনজুরুল আলম বলেন, ‘বাংলাদেশে যদি ফিশারিজ সেক্টরের কোনো অবদান না থাকত বা অবনতির দিকে যেত, তবে এই সেক্টরে অন্য বিভাগের হস্তক্ষেপ করা যৌক্তিক ছিল। ফিশারিজ গ্র্যাজুয়েটদের ভূমিকায় মৎস্য খাত আজ অনন্য উচ্চতায় পৌঁছে গেছে।’ এর পরেও এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। 

ফিশারিজ বিভাগের সাবেক শিক্ষার্থী ও ফুড ফর দা হাংরি এর মৎস্য কর্মকর্তা আবুল কাশেম বলেন, ‘কোনো বিষয়ে বিশেষজ্ঞ ছাড়া অন্যরা এই বিষয়ে পরামর্শ দিতে পারে না। ফিশারিজে বিশেষজ্ঞরাই মৎস্য বিষয়ে পরামর্শ দিতে পারেন। এর ব্যতিক্রম ঘটলে মৎস্য ক্ষেত্রে বিপর্যয় নেমে আসবে। আর এই বিপর্যয়ের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।’ 

মানববন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় ফিশারিজ সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জিসান। উপস্থিত ছিলেন–ফিশারিজ বিভাগের অধ্যাপক ইয়ামিন হোসেন, অধ্যাপক মোস্তাফিজুর রহমান মণ্ডল, সহযোগী অধ্যাপক শাম্স মুহা. গালিব, ড. আকতার হোসেন প্রমুখ।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা