হোম > সারা দেশ > রাজশাহী

অনুমোদনহীন ক্রিম উৎপাদন, লাখ টাকা জরিমানা

প্রতিনিধি, পুঠিয়া (রাজশাহী)

রাজশাহীর পুঠিয়ায় গোপনে অনুমোদনহীন প্রসাধনী ক্রিম উৎপাদন ও বাজারজাত করায় কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার বানেশ্বর বাজার এলাকায় অবস্থিত ম্যাডনা ক্রিম কারখানায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাস্মদ আনাছ। 

ঘটনা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাস্মদ আনাছ বলেন, ম্যাডনা ক্রিম কারখানার মালিক সাদ্দাম হোসেন দীর্ঘদিন থেকে বিএসটিআই'র অনুমোদন ছাড়াই ক্রিম উৎপাদন ও বাজারজাত করে আসছিল। খবর পেয়ে ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। সে সময় ওই কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা