হোম > সারা দেশ > রাজশাহী

পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর মোহনপুরে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মনিরুল ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

মৃত মনিরুল উপজেলার পত্রপুর গ্রামের মহাবীর রহমানের বড় ছেলে। সে সপ্তম শ্রেণির ছাত্র ছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের পুকুরে মনিরুলসহ কয়েকজন শিশু গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানায় পানিতে ডুবে যায় সে। এ সময় সহপাঠীদের ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে তাঁরা মনিরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, শিশুটির পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। তবে, এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা