হোম > সারা দেশ > রংপুর

গোবিন্দগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আসফিয়া খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার হরিরামপুর পাকুড়ভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসফিয়া উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের আনিছার রহমানের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসফিয়া তার এক আত্মীয়র বাড়ি যাওয়ার সময় পরিবারের সদস্যদের অগোচরে পাকুড়িভিটা এলাকায় রাস্তা পারাপারের জন্য দৌড় দেয়। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যান।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ