হোম > রাজনীতি

২ আগস্ট থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করবে ১৪ দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ২ আগস্ট থেকে সপ্তাহব্যাপী সমাবেশ, বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করবে ১৪ দল। আজ সোমবার ইস্কাটনে নিজ বাস ভবনে ১৪ দলের বৈঠক শেষে এ এ সিদ্ধান্ত জানান ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। 

আমু বলেন, ‘আগামী ২ তারিখ থেকে আমরা (১৪ দল) মাঠে নামবো ৷ ৭ দিনের কর্মসূচি আছে আমাদের। অনুমোদন সাপেক্ষে সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে।’ 

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি-বিএনপি সংবিধান পরিবর্তনের কথা বলছে ৷ সাংবিধানিক ধারা ব্যাহত করে অন্যধারা প্রবর্তন করতে চায়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে শর্ত দিক, আমরা মানব ৷ কিন্তু সাংবিধানিক ধারা ব্যাহত করে সংবিধান পরিবর্তন করতে চাইলে সুযোগ দেব না।’ 

অন্যদিকে এক প্রশ্নের জবাবে আমু বলেন, ‘তারা আলোচনায় বিশ্বাসই করে না। সরকার উৎখাতের কথা বলে। তাদের সঙ্গে কিসের সংলাপ? যারা রাজনৈতিক ধারা, সংবিধানের ধারায় বিশ্বাস করে না তাদের সঙ্গে কি কারণে বসব? সাংবিধানিক ধারা মোতাবেক দেশ যেভাবে পরিচালিত হচ্ছে, সেইভাবে পরিচালনার জন্য প্রস্তুতি চলছে।’ 

বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের শিরিন আখতার, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।

প্রথমবারের মতো শহীদ মিনারে ফুল দিলেন জামায়াত আমির

নির্দলীয় প্রতিনিধির মাধ্যমে উচ্চকক্ষ গঠন চায় যুব বাঙালি

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নেতৃত্বে যাঁরা

১১ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

হঠাৎ অসুস্থ মেঘমল্লার বসু, হাসপাতালে নেওয়ার পর শঙ্কামুক্ত

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার