
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিনিয়র কনসালট্যান্ট রুহুল আমিনের বিরুদ্ধে আজ বুধবার কিশোরগঞ্জের বাজিতপুর থানায় অভিযোগ দিয়েছেন এক নারী। এতে তিনি অভিযোগ করেন, তাঁর মেয়েকে শ্লীলতাহানি করেছেন ওই চিকিৎসক। রুহুল আমিন সেখানে একটি ক্লিনিকে সপ্তাহে দুই দিন রোগী দেখেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতি ও শুক্রবার ওই ক্লিনিকে রোগী দেখেন রুহুল আমিন। এ জন্য ওই ভবনে রাত্রিযাপন করতেন তিনি। ওই ভবনের কিছু অংশ আবাসিক হিসেবেও ব্যবহৃত হয়। একপর্যায়ে একটি বাসার ওই তরুণীকে কুপ্রস্তাব দেন ওই চিকিৎসক। একপর্যায়ে তাঁকে শ্লীলতাহানি করেন।
এ বিষয়ে জানতে চাইলে রুহুল আমিন অভিযোগ অস্বীকার করেন এবং সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, ‘অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন অভিজিৎ শর্মা বলেন, ‘ভুক্তভোগীর সুবিচার পাওয়ার জন্য আমার পক্ষে যা সম্ভব সবটুকু করব।’
এ বিষয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ওয়াদুদ চৌধুরী বলেন, রুহুল আমিনের বিষয়টি তাঁর একান্তই ব্যক্তিগত।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে