
রাজধানী ঢাকার ধানমন্ডি ও বাড্ডা এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযান পরিচালনা করেছে। গতকাল বৃহস্পতিবার পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ শংকর কণ্ডু এবং সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম লুনার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
আজ শুক্রবার পরিবেশ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমন্ডি-২ নম্বর রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারসংলগ্ন সিটি কলেজের বিপরীতে একটি নির্মাণাধীন ভবনে উন্মুক্ত অবস্থায় নির্মাণসামগ্রী রাখার দায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দুই ঘণ্টার মধ্যে সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়। এ সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ লঙ্ঘনের অভিযোগে এই অভিযান চালানো হয়।
অন্যদিকে একই দিন বাড্ডার আফতাবনগর এলাকায় চালানো অভিযানে উন্মুক্তভাবে নির্মাণসামগ্রী রাখায় ছয়টি নির্মাণাধীন ভবনের মালিকপক্ষকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আশপাশের অন্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে