
সাভারের আশুলিয়ায় গত কয়েক দিনের শ্রমিক বিক্ষোভ, কারখানায় হামলা, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে একজনের সম্পৃক্ততা পাওয়া না যাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।
আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ। এর আগে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযানিক দল।
পুলিশ জানায়, কয়েক দিন ধরেই আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। বিক্ষোভে বহিরাগত, ছাঁটাইকৃত ও বন্ধ কারখানার শ্রমিকদের অনেকেই অংশ নেন। তাঁরা বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে বেশ কয়েকটি কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ ছাড়া হামলায় আহত হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য।
আশুলিয়া থেকে আটককৃতরা হলেন নেত্রকোনা জেলার মো. ইসমাইল ও আলম; টাঙ্গাইল জেলার ফরহাদ মিয়া; দিনাজপুর জেলার মনির হোসেন; আশুলিয়ার গোরাট এলাকার মো. শাকিল; ঘোষবাগ এলাকার আসমা আক্তার; নিশ্চিন্তপুর এলাকার শিমু আক্তার ও কুলসুম বেগম; আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মোখলেছুর রহমান এবং এক কিশোর।
এ ছাড়া সাভার এলাকা থেকে আরও তিনজনকে আটক করা হয়েছে। তবে তাঁদের নাম–ঠিকানা জানা যায়নি।
আশুলিয়া থেকে আবু হানিফ নামের একজনকে আটক করা হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতা না পাওয়ায় আজ শুক্রবার বিকেলে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, আবু হানিফ ঢাকা জেলা কৃষক দলের সদস্যসচিব।
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ বলেন, আশুলিয়ায় বিভিন্ন কারখানায় হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। দায়িত্ব পালন করতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে যৌথ অভিযান চালানো হচ্ছে। এর মধ্যে ১১ জনকে আশুলিয়া থেকে এবং তিনজনকে সাভার এলাকা থেকে আটক করা হয়। এসব বিশৃঙ্খলার সঙ্গে আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতার বিষয়ে যাচাই-বাছাই চলছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে