সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে ‘মশাল মিছিল’ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ছাড়া বেশ কয়েকটি সংগঠন আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচির পালন করে। গণজাগরণ মঞ্চের সংগঠকেরা ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ নামক ব্যানারে এক মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা প্রদক্ষিণ করে।
সোমবার সন্ধ্যা ৭টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসি থেকে আরেকটি মশাল মিছিল বের হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মিছিলটির নেতৃত্বে দেন ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক তানভীর হাসান সৈকত।
তানভীর হাসান সৈকত বলেন, ‘মিছিল পরবর্তী প্রতিবাদী জমায়েত থেকে আমরা সাম্প্রদায়িক সহিংসতার পেছনের ও সম্মুখের কুশীলব, ষড়যন্ত্রকারী, আক্রমণকারীদের দ্রুততম সময়ে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানাই। সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে মৌন প্রতিবাদস্বরূপ আগামী দুই দিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করার কর্মসূচির ঘোষণা দিই। প্রশাসন দ্রুততম সময়ে হামলাকারীদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা না নিলে আবারও মাঠে নামার প্রতিজ্ঞা জানাই।’
মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মীমাংসিত, সংবিধান স্বীকৃত রাষ্ট্রের অন্যতম প্রধান মূলনীতি ধর্ম নিরপেক্ষতা রক্ষার্থে তাদের এই সচেতন প্রতিবাদ, প্রতিরোধ অব্যাহত থাকবে বলে জানান সৈকত।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা বলেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক সংগঠন বলে দাবি করলেও তাদের শাসনামলে হিন্দু সম্প্রদায়ের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে তা স্বাধীনতার পঞ্চাশ বছরেও ঘটেনি। জাতীয় জাদুঘরের সামনে বামপন্থী আটটি সংগঠনের উদ্যোগে ‘ছাত্র-জনতার’ ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন বামপন্থী এ ছাত্রনেতা।
এ ছাড়াও সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে আলোর মিছিল বের করে ছাত্র অধিকার পরিষদ। পরে এ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় তারা সাম্প্রদায়িক হামলার বিচার বিভাগীয় তদন্ত, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি পেশ করে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে