আত্মীয়স্বজন আর বন্ধুবান্ধবের বহর নিয়ে সেজেগুজে কনের বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন বর। ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে প্রায় গন্তব্যে চলে এসেছিলেন। আর মিনিট পাঁচেক এগোলেই কনের বাড়ি। তখনই হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন বর।
সঙ্গে সঙ্গে বরকে বহনকারী সাজানো গাড়িটি গতিপথ পালটে ছুটতে থাকে হাসপাতালের পথে। সঙ্গে থাকা বরযাত্রীদের অন্য গাড়িগুলো রাস্তায় থমকে যায়। ততক্ষণে হাসপাতালে বরকে নিয়ে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সেই খবর কনে ও বরের বাড়িতে এলে নিমেষেই বিয়েবাড়ির আনন্দঘন পরিবেশ মুহূর্তে বিষাদে পরিণত হয়।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে। মারা যাওয়া বরের নাম মুন্না রাজগড় (২৭)। তিনি জুড়ী উপজেলার রাজকি চা-বাগানের বাসিন্দা। তিনি কমলগঞ্জের পাত্রখোলা চা-বাগানের নতুন লাইন এলাকায় বিয়ে করতে যাচ্ছিলেন।

বর ও কনের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর মুন্না বরযাত্রী নিয়ে আসছিলেন। পথে তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। পরে মুন্নাকে বহনকারী গাড়িটি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এমন খবর শোনার পর বরযাত্রীদের বহনকারী বাকি গাড়িগুলো ঘুরে ফিরে যায়।
কমলগঞ্জ থানার পরিদর্শক শামিম আকিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। উভয় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে