
লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে চট্টগ্রাম ক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চিকিৎসক, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন লিভার কেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. তারেক শামস।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।
লিভার কেয়ার সোসাইটির সভাপতি ডা. আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ইফতার মাহফিলে সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে প্রধান অধ্যাপক মোহাম্মদ গিয়াসউদ্দীন তালুকদার। ধন্যবাদ জ্ঞাপন করেন বিকন ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম মাহমুদুল হক।
লিভার কেয়ার সোসাইটি জনস্বাস্থ্যে বিশেষ করে লিভার রোগ প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। সংগঠনটি হেপাটাইটিস স্ক্রিনিং, বিনামূল্যে টিকাদান কর্মসূচি, সচেতনতামূলক সেমিনার এবং লিভার রোগীদের সহায়তা দেয়।
অনুষ্ঠানের শেষে সংগঠনের সফলতা ও আগামীর পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে সভাপতি ডা. আবদুল্লাহ আল মাহমুদ সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৫ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১ দিন আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে