
আওয়ামী লীগের শাসনের গত সাড়ে ১৫ বছরে লোপাটের মাধ্যমে পুঁজিবাজারকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার রাজধানীর শেরাটন হোটেলে ‘বাংলাদেশের এলডিসি উত্তরণ: প্রস্তুতি ও বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে গেস্ট অব অনার হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বৈঠকে আমীর খসরু মাহমুদ বলেন, ‘এখন পুঁজিবাজারে ফান্ডামেন্ট বলে কোনো কিছু নেই। ট্রেডিং সিস্টেমও ধসে পড়েছে। বিশেষ করে অনলাইন ট্রেডিং সিস্টেম। পুঁজিবাজারের মতোই দেশের আর্থিক প্রতিষ্ঠানও ধ্বংস করেছে।’
আলোচনায় ‘বাংলাদেশ কি এলডিসি উত্তরণ পরবর্তী সময়ের জন্য প্রস্তুত? উত্তরণ বিলম্বের সুবিধা এবং প্রতিবন্ধকতা কী? এবং এলডিসি-পরবর্তী সময়ে বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশ কীভাবে নতুন অবস্থান তৈরি করবে—এসব বিষয় নিয়ে একটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।
২০২৬ সালে বাংলাদেশ এলডিসি (স্বল্পোন্নত দেশ) ক্যাটাগরি থেকে উত্তরণ করতে যাচ্ছে। তবে উত্তরণের ফলে শুল্ক ও কোটামুক্ত বাজারসুবিধা, স্বল্প সুদে ঋণপ্রাপ্তি এবং অন্যান্য আন্তর্জাতিক সহায়তা ধাপে ধাপে বন্ধ হয়ে যাবে। দেশের রাজনৈতিক অস্থিরতা, বাণিজ্য অনিশ্চয়তা এবং দুর্বল অর্থনৈতিক সূচক এই উত্তরণের প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্নের সৃষ্টি করেছে। এসব নিয়ে বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করেন বক্তারা।
বৈঠকে বক্তব্য রাখেন ব্রিটেনের সোয়াস ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোস্তাক খান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ফরাসি ডেভেলপমেন্ট এজেন্সির কান্ট্রি ডিরেক্টর ড. জাহেদুর রহমান, ইউএনডিপির কান্ট্রি ইকোনমিক ডিরেক্টর ওয়ায়েইস প্যারে, ইউরোপীয় ইউনিয়নের চেম্বার অব কমার্স চেয়ারপারসন নুরিয়া লোপেজ, বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এম মাকসুদ প্রমুখ।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। শুক্রবার রাত ১২টা ২২ মিনিটে বিরোধী দলের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন শফিকুর রহমান।
২৫ মিনিট আগে
ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
৩ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৫ ঘণ্টা আগে