
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বোলিংয়ের পর ব্যাটিংটাও বাংলাদেশের হচ্ছে দুর্দান্ত। নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এরই মধ্যে লিড নিয়ে ফেলেছে।
সিরিজের দ্বিতীয় টেস্টে আজ দ্বিতীয় দিনে শুরুর বলেই জিম্বাবুয়ে অলআউট হয়ে যায়। ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন তাইজুল ইসলাম। ২৭.১ ওভারে ৬০ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। ২২৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৬৭ ওভারে ৩ উইকেটে ২৪৩ রান করেছে। স্বাগতিকদের লিড ১৬ রানের।
২৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৫ রানে আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ করে বাংলাদেশ। তবে মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরুর অল্প কিছুক্ষণ পরই উইকেট হারায় স্বাগতিকেরা। ৩২তম ওভারের তৃতীয় বলে বিজয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ব্লেসিং মুজারাবানি। তিন বছর পর টেস্ট খেলতে নেমে বিজয় করেছেন ৩৯ রান। ৮০ বলের ইনিংসে মেরেছেন ৪ চার।
উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন মুমিনুল হক। দ্বিতীয় উইকেটে ১৩৫ বলে ৭৬ রানের জুটি গড়তে অবদান রাখেন সাদমান-মুমিনুল। এই জুটি গড়ার পথে টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান। ৫৪তম ওভারের শেষ বলে মুমিনুলকে (৩৩) ফিরিয়ে জুটি ভাঙেন ওয়েলিংটন মাসাকাদজা। ঠিক তার পরের বলে সাদমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ব্রায়ান বেনেট। ১৮১ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১২০ রান করেন সাদমান।
মুমিনুল-সাদমানকে দ্রুত হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫৪.১ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান। দ্রুত ২ উইকেট হারানোর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম জুটি গড়ার দায়িত্ব নেন। এরই মধ্যে শান্ত ও মুশফিক গড়েছেন ৪৯ রানের জুটি। শান্ত করেছেন ১৫ রান ও মুশফিক ২৯ রানে ব্যাটিং করছেন।
আরও পড়ুন:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে