
ব্যক্তিগত ও দলের পারফরম্যান্স কোনোটি পক্ষে ছিল বাবর আজমের। শেষ পর্যন্ত ছাড়লেন পাকিস্তান দলের অধিনায়কত্ব। মানসিক সতেজতার জন্য ইংল্যান্ড সিরিজে শেষ দুই টেস্ট থেকেও বিশ্রাম দেওয়া বাবরকে। এবার ছুটি কাটিয়ে আবারও জাতীয় দলে ফিরছেন এই তারকা ক্রিকেটার। পিসিবি ঘোষণা করেছে নতুন নেতৃত্বও।
মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়কত্ব দিয়ে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের জন্য সাদা বলের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সালমান আলী আগাকে। বাবর ছাড়াও শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে ফেরানো হয়েছে অস্ট্রেলিয়া সফরের দলে।
কিছুটা অবাক করা যেন ছন্দে থাকা ফখর জামান ও ইমাম উল হককে দলে না রাখা। বাদ পড়েছেন অলরাউন্ডার শাদাব খানও। আগামী ৪ নভেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে পাকিস্তান। ১৪ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তারপর ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।
অস্ট্রেলিয়া সফরের পাকিস্তান দল
ওয়ানডে: আমির জামাল, আবদুল্লাহ শফিক, আরাফাত মিনহাজ, বাবর আজম, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবউল্লাহ, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সায়েম আইয়ুব, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি।
টি-টোয়েন্টি: আরাফাত মিনহাজ, বাবর আজম, হারিস রউফ, হাসিবউল্লাহ, জাহান্দাদ খান, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), ইরফান খান, নাসিম শাহ, ওমায়ের বিন ইউসুফ, সাহিবজাদা ফারহান, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম, উসমান খান।
জিম্বাবুয়ে সফরের পাকিস্তান দল
ওয়ানডে: আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবউল্লাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), ইরফান খান, সায়েম আইয়ুব, আগা সালমান, শাহনেওয়াজ দাহানি ও তাইয়াব তাহির।
টি-টোয়েন্টি: আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাজ, হারিস রউফ, হাসিবউল্লাহ, জাহান্দাদ খান, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, ইরফান খান, ওমায়ের বিন ইউসুফ, কাসিম আকরাম, সাহিবজাদা ফারহান, আগা সালমান, সুফিয়ান মোকিম, তাইয়াব তাহির ও উসমান খান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে