নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ট্রান্স-তাসমান সিরিজের জন্য অজি দলে ফিরেছেন স্টিভেন স্মিথ, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক।
আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আগে নিজেদের শেষ সিরিজের জন্য নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে মিচেল মার্শের হাতে। এর আগে গত বছর তিনটি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেন এই ব্যাটিং অলরাউন্ডার।
গত মাসে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছিলেন, কিউইদের বিপক্ষে সিরিজে ফিরতে পারেন স্মিথ। আগামী শুক্রবার থেকে হোবার্টে শুরু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে দেওয়া হয়েছে এই অভিজ্ঞ ব্যাটারকে।
ক্যারিবীয়দের সিরিজে খেলা হয়নি কামিন্স ও স্টার্কের। এ দুই পেসারও আছেন নিউজিল্যান্ড সিরিজে। দলে আছেন ট্রাভিস হেডও। মার্শ এই সিরিজে নেতৃত্বে থাকলেও বিশ্বকাপের জন্য এখনো অধিনায়কের নাম ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। এর আগে ভারতের বিপক্ষে সিরিজে অজিরা খেলেছে ম্যাথু ওয়েডের নেতৃত্বে।
অস্ট্রেলিয়া স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান ইলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে