
সকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
প্রথম ইনিংসে ৮৭ ওভারে ৭ উইকেটে ২৯৭ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ব্যাটিং করেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। তবে মাত্র ১০ মিনিট পরই নামে হালকা ঝিরঝিরে বৃষ্টি। ১৬ বল পরই বন্ধ হয়ে যায় খেলা। এই সময় বাংলাদেশ যোগ করতে পারে ১২ রান।
বৃষ্টির স্থায়িত্ব ছিল অবশ্য ২০ মিনিট। বৃষ্টি থামার পর মাঠকর্মীরা উইকেট থেকে কাভার সরিয়ে ফেলেন। মাঠের দুই আম্পায়ার কুমার ধর্মসেনা, রিচার্ড কিথ ইলিংওয়ার্থ ও তৃতীয় আম্পায়ার গাজী সোহেল উইকেটের অবস্থা পর্যবেক্ষণ করেন। ২০ মিনিট পর পুনরায় খেলা শুরুর সবুজ সংকেত পাওয়া যায়।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৮৯.৪ ওভারে ৭ উইকেটে ৩০৩ রান করে বাংলাদেশ। মিরাজ ২১ এবং তাইজুল ১১ রানে অপরাজিত ছিলেন। এর আগে ৯০তম ওভারের চতুর্থ বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ব্লেসিং মুজারাবানিকে ৪ মেরে বাংলাদেশের রান ৩০০ পার করে দেন তাইজুল। আর জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে