চার বছর ধরে জাতীয় দলে নেই। তার পরও আশায় ছিলেন ফেরার। সেটি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু কলিন মুনরোর সেই আশা পূরণ হয়নি। জুনে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের ১৫ সদস্যের দলে জায়গা হয়নি এই বিস্ফোরক ব্যাটারের। এমনকি নেই রিজার্ভেও। বিশ্বকাপে জায়গা না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী তারকা।
বিদায়ের প্রসঙ্গে বলেছেন, ‘ব্ল্যাক ক্যাপদের হয়ে খেলা আমার ক্যারিবিয়ারের সবচেয়ে বড় অর্জন। আমি এই জার্সি পরার চেয়ে গর্ববোধ আর কোনো কিছুতে করিনি। সব সংস্করণ মিলিয়ে ১২৩ বার সেটি করেছি এবং তা নিয়ে আমি সব সময় গর্ববোধ করব। যদিও আমার শেষ উপস্থিতির পর অনেক দিন পেরিয়ে গেছে, তার পরও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির ফর্ম দিয়ে ফেরার আশা কখনো ছাড়িনি। টোয়েন্টি বিশ্বকাপের জন্য ব্ল্যাক ক্যাপদের স্কোয়াড ঘোষণার পর মনে হলো আনুষ্ঠানিকভাবে এই অধ্যায় বন্ধ করার উপযুক্ত সময়।’
মুনরো আন্তর্জাতিক ক্রিকেটে ৩ হাজারেরও বেশি রান করেছেন। তবে গত চার বছর ধরে নিউজিল্যান্ড দলে দেখা যায়নি তাঁকে। শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালে, ভারতের বিপক্ষে। এই বাঁহাতি ব্যাটারের কুড়ি ওভারের ক্রিকেটে অভিষেক হয় ২০১২ সালের ডিসেম্বরে। এক মাস প্রথম ওয়ানডে খেলতে নামেন। ক্যারিয়ারে মাত্র একটি টেস্ট খেলেছেন মুনরো। ২০১৩ সালের জানুয়ারির পর থেকে তাঁকে মনে করা হতো সাদা বলের স্পেশালিস্ট। সব সংস্করণ মিলিয়ে কিউইদের হয়ে ১২৩ ম্যাচ খেলে করেছেন ৩ হাজারের বেশি রান।
নিউজিল্যান্ড ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি আছে শুধু মুনরো। খেলেছেন ২০১৪ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৯ বিশ্বকাপে রানার্সআপ হওয়া কিউই দলেরও সদস্য ছিলেন তিনি। এই অভিজ্ঞ ব্যাটার বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলে বেড়িয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মুনরোর নিউজিল্যান্ড দলে জায়গা না হলেও তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক, ‘আক্রমণাত্মক ও ৩৬০ ডিগ্রি ব্যাটিং স্টাইলকে বেছে নেওয়াদের মধ্যে কলিন শুরুর দিকের একজন, যা এখন সারা বিশ্বে গৃহীত হয়েছে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে