এত দিন দুই তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দ্বিপক্ষীয় ওয়ানডে লড়াই ছিল চ্যাপেল-হ্যাডলি ট্রফির জন্য। এখন থেকে দুই দেশের টি-টোয়েন্টি লড়াইয়ে বিজয়ীরাও পাবেন চ্যাপেল-হ্যাডলি ট্রফি জয়ের স্বীকৃতি। আজ রাত থেকে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই তা শুরু হবে। এই সিরিজ দিয়েই টি-টোয়েন্টি সংস্করণে শুরু হতে যাচ্ছে প্রথম চ্যাপেল-হ্যাডলি ট্রফির লড়াই।
দুই দেশের দুই কিংবদন্তি ইয়ান চ্যাপেল ও স্যার রিচার্ড হ্যাডলির সম্মানার্থে ২০০৪ সালে প্রবর্তন করা হয় চ্যাপেল-হ্যাডলি ট্রফি। এই ট্রফির আওতায় এবার নিয়ে আসা হলো দুই প্রতিবেশীর টি-টোয়েন্টি সিরিজও।
একই সফরে যখন ওয়ানডে এবং টি-টোয়েন্টি থাকবে, তখন কী দুটি সিরিজের জন্য দেওয়া হবে দুটি ট্রফি? না, ট্রফি একটিই দেওয়া হবে। সে ক্ষেত্রে চালু করা হবে একটি ‘পয়েন্ট সিস্টেম’। এই পয়েন্ট সিস্টেম কীভাবে কাজ করবে, তার বিস্তারিত অবশ্য এখনো জানায়নি অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড।
অস্ট্রেলিয়ার চলতি নিউজিল্যান্ড সফরে প্রথম টি-টোয়েন্টি আজ রাতে, ওয়েলিংটনে। পরের দুটি টি-টোয়েন্টি ২৩ ও ২৫ ফেব্রুয়ারি। একই ভেন্যু অকল্যান্ডে হবে ম্যাচ দুটি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে