হোম > সারা দেশ

জলাতঙ্ক নির্মূলে কিশোরগঞ্জে কুকুরের টিকাদান কর্মসূচি

প্রতিনিধি, (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ

জলাতঙ্ক নির্মূলে কুকুরের ভ্যাকসিন প্রয়োগ বাড়াতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সকল শ্রেণি–পেশার লোকদের নিয়ে এ সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

আজ রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমিন শাহনাজ এতে সভাপতিত্ব করেন।

তিনি বলেন, দেশ থেকে জলাতঙ্ক নির্মূলে ব্যাপকহারে কুকুরের টিকাদান কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এ লক্ষে আগামি ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত উপজেলার বিভিন্ন পয়েন্টে কুকুরের টিকা দেওয়া হবে।

ঢাকা থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্য বিভাগের লোকজন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহযোগিতায় এ কর্মসূচী বাস্তবায়ন করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান, পাকুন্দিয়া থানার পরিদর্শক(তদন্ত) নাহিদ হাসান সুমন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী

গাইবান্ধায় গণপিটুনিতে নিহত ২ জনের পরিচয় মিলেছে

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় বন্ধুসহ নিহত