হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে লাউডগা সাপ উদ্ধার, পরে অবমুক্ত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

উদ্ধার করা সাপ। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর লালুয়া ইউনিয়নের চরনিজর গ্রামে আড়াই ফুট দৈর্ঘ্যের উজ্জ্বল সবুজ রঙের একটি বিলুপ্তপ্রায় লাউডগা সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অব পটুয়াখালী। গতকাল শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় একটি বসতবাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।

বর্তমানে সাপটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ রোববার সন্ধ্যায় সংরক্ষিত বনাঞ্চলে সাপটি অবমুক্ত করা হয়।

লাউডগা সাপ একটি মৃদু বিষধর প্রজাতি। এটি দেখতে লম্বাটে ও নলাকার। নাক লম্বা এবং সুচালো। প্রধানত ব্যাঙ ও সরীসৃপজাতীয় প্রাণী এদের খাদ্য। সচরাচর এ ধরনের সাপ দেখা যায় না।

উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য ইউসুফ রনি ও আদনান রাকিব।

উসুফ রনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে সন্ধ্যায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করি। সচরাচর এ ধরনের সাপ দেখা যায় না, তাই এটি সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড