হোম > সারা দেশ > বরিশাল

বাবুগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, আটক ১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাবুগঞ্জে দোকান থেকে লোহার পাত চুরির অভিযোগে আজ রোববার দুপুরে দুই যুবকের একজনকে হাত-পা বেঁধে পেটানো হয়। ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জে দোকান থেকে লোহার পাত চুরির অভিযোগে দুই যুবককে হাত-পা বেঁধে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আজ রোববার দুপুরে উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার যুবকেরা হলেন বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা গ্রামের চান মুন্সির ছেলে মিঠুন (২০) ও একই গ্রামের বাবুল ব্যাপারীর ছেলে লিংকন (২৩)। আটক হাসান রহমতপুর ব্রিজ এলাকার সেবা ইঞ্জিনিয়ারিং নামের দোকানের মালিক এবং উপজেলার দোয়ারিকা গ্রামের বাসিন্দা। মিঠুন ও লিংকনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে রহমতপুর ব্রিজের উত্তর পাশের ঢালে সেবা ইঞ্জিনিয়ারিং নামের একটি দোকান থেকে বেশ কিছু লোহার পাত চুরি হয়। রোববার সকালে দোকানের মালিক হাসান এসে খোঁজ নিয়ে জানতে পারেন, পাশের ভাঙারি ব্যবসায়ী সাইদুল চোরাই লোহার পাত কিনেছেন। পরে সাইদুলের স্বীকারোক্তি অনুযায়ী মিঠুন ও লিংকনকে ডেকে নিয়ে নির্যাতন করেন দোকান মালিক হাসান ও স্থানীয় কিছু লোক।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবককে রোদের মধ্যে উপুড় করে হাত-পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে। এরপর পেছনে ঘুরে ঘুরে তাঁর পায়ে লোহার রড দিয়ে পেটাচ্ছেন দোকানের মালিক হাসান। অপর যুবককে মারধর করে পাশেই একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। দোকানের মালিকের সঙ্গে এক নারী এবং স্থানীয় আরও কয়েক ব্যক্তি দুই যুবককে মারধরসহ নির্যাতনে সহযোগিতা করেন। পাশে অনেকে দাঁড়িয়ে তা দেখছেন।

আটকের আগে দোকানের মালিক হাসান সাংবাদিকদের বলেন, ‘আমার দোকানের মালামাল চুরি করে পাশের ভাঙারি দোকানে ৪-৫ হাজার টাকায় বিক্রি করেছেন ওই দুই যুবক। ভাঙারি দোকানের মালিক এবং অভিযুক্ত দুই যুবকও চুরির কথা স্বীকার করেছে।’ পুলিশে না দিয়ে কেন নির্মম নির্যাতন করা হলো এমন প্রশ্নের কোনো উত্তর দেননি হাসান।

বরিশালের বাবুগঞ্জে দোকান থেকে লোহার পাত চুরির অভিযোগে নির্যাতনের পর এক যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। ছবি: সংগৃহীত

ওসি জাকির হোসেন শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেঁধে রাখা দুই যুবককে ছেড়ে দিয়েছেন অভিযুক্তেরা। পরে বিকেলে অভিযুক্ত হাসানকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা হলে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড