হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি  

মৃত যুবক মাহফুজ হোসেন মোল্লা। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠির রাজাপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাহফুজ হোসেন মোল্লা (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত মাহফুজ হোসেন মোল্লা উপজেলার শুক্তাগর ইউনিয়নের শুক্তাগর গ্রামের লিয়াকত আলী মোল্লার ছেলে। তিনি মোল্লারহাট বাজারের হোটেল ব্যবসায়ী ছিলেন।

ঘটনাস্থান পরিদর্শন করে রাজাপুর থানার পরিদর্শক (এসআই) আল-হেলাল সিকদার স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে নারিকেলবাড়িয়া গ্রামের একটি পুকুরে মোটর দিয়ে মাছ ধরার জন্য সেচ দিচ্ছিলেন মাহফুজ। একপর্যায়ে ভেজা অবস্থায় বৈদ্যুতিক লাইন চালু করার সময় বিদ্যুতায়িত হন তিনি। পরে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন।

ওসি ইসমাইল হোসেন বলেন, পরিবারের অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড