হোম > সারা দেশ > বরিশাল

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই প্রধান কাজ: ত্রাণ প্রতিমন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার জনগণের সম্পত্তি। আগামী ৫ বছর এই ইশতেহার বাস্তবায়ন করাই হবে আমাদের প্রধান কাজ।’

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে জেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘ইশতেহার এখন আর আওয়ামী লীগের নেই; এটা দেশের, মানুষের ও রাষ্ট্রীয় নীতি। আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাই, সেটা প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে ব্যক্ত করেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে নিয়ে আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করব।’

মো. মহিববুর রহমান বলেন, দক্ষিণ অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় যতটুকু দুর্বলতা আছে, সেগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। চরাঞ্চলের মানুষের সক্ষমতা বৃদ্ধিতে তাঁর মন্ত্রণালয় টেকসই পরিকল্পনা গ্রহণের মাধ্যমে উন্নয়ন প্রকল্প গ্রহণ করবে।

জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন—পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস, এম শাহাজাদা, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানসহ জেলার সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড