হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে ১৮ মামলার আসামি বাবু গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

পিরোজপুরের কথিত যুবলীগ নেতা বাবু হাওলাদার ওরফে মদ বাবু ঢাকায় গ্রেপ্তার হয়েছেন।

আজ বুধবার দুপুরে ডিবি পুলিশের একটি টিম গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

বাবু পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের রানীপুর গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, জুলাই বিপ্লবে রাজধানীর পুরানা পল্টন ও সূত্রাপুর কবি নজরুল ইসলাম কলেজগেট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ৮৮ জনের নাম উল্লেখ করে এবং ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঢাকার কেরানীগঞ্জ থানার চর কালীগঞ্জ গ্রামের মো. শাহ আলমের স্ত্রী কিসমত আরা বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলায় এজাহারভুক্ত ৪২ নম্বর আসামি বাবু।

এ বিষয়ে শারিকতলা ইউনিয়নের বাসিন্দারা জানান, বাবু এলাকায় সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম এবং পিরোজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম বায়জিদ হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আর এই পরিচিতি কাজে লাগিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব করতেন।

পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, তাঁর বিরুদ্ধে পিরোজপুরসহ দেশের বিভিন্ন স্থানে ১৮টি মামলা রয়েছে। বাবুর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ পিরোজপুর সদর থানায় চারটি মামলা রয়েছে। তিনি বিভিন্ন সময় পরিচয় গোপন করে পলাতক ছিলেন।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড