হোম > সারা দেশ > পিরোজপুর

ওমান থেকে আসা কুমিল্লার ব্যক্তির লাশ গেল পিরোজপুরে 

পিরোজপুর প্রতিনিধি

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত পিরোজপুরে রাকীবুল হাসানের (৩০) লাশের পরিবর্তে এল একই সঙ্গে নিহত কুমিল্লার সাইফুল ইসলামের লাশ। লাশের বক্সের গায়ে নামের ভুলের কারণে অন্যজনের লাশ নিয়ে এসেছেন বলে জানায় প্রবাসী রাকীবুলের পরিবার।

রাকীবুল হাসান পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চালনা নামাজপুর গ্রামের আ. মালেক শেখের ছেলে।

প্রায় এক বছর আগে রাকীবুল হাসান চাকরির আশায় ওমানে পাড়ি জমান। রাকীবের ছয় মাসের জমজ শিশুসহ তিন কন্যা সন্তান রয়েছে। আজ বুধবার বিকেল ৫টার পর রাকিবের গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

রাকীবুলের বাবা আ. মালেক শেখ জানান, গত ৬ এপ্রিল ওমান শহরে ট্রাক দুর্ঘটনায় নিহত হন রাকীবুল হাসান ও কুমিল্লার সাইফুল ইসলাম। আজ বুধবার সকালে ঢাকা বিমান বন্দর থেকে কফিনে ঢাকা রাকীবের মৃতদেহ ফ্রিজিং গাড়িতে গ্রামের বাড়ি পিরোজপুরে আনা হয়। এ সময় রাকিবের বাড়ির লোকজন কফিন খোলার পর অন্য একজনের লাশ দেখতে পান।

পরে খোঁজ নিয়ে জানাতে পারেন, নিহত রাকীবুল হাসানের সঙ্গে ওমান শহরে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার সাইফুল ইসলাম নামে আরও এক প্রবাসীর মৃত্যু হয়। একই সময় বিমানযোগে দুজনের লাশ দেশে আসে। পরে বিমানবন্দরে আত্মীয়-স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তরের সময় রাকিবের লাশ সাইফুলের পরিবারের এবং সাইফুলের লাশ রাকিবের পরিবারের কাছে চলে আসে। 

রাকীবের বাবার অভিযোগ, নাম দেখে তারা লাশ নিয়ে যান। বিমানবন্দর কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতির কারণে তাঁদের পরিবারকে এই হয়রানীর শিকার হতে হয়েছে বলে জানান তিনি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জ. ম মাসুদুজ্জামান জানান, ঘটনা শোনার পরই পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলে পরিবারকে আশ্বস্থ করা হয়েছে। পরে তাৎক্ষনিক কুমিল্লার সাইফুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত রাকিবের মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়ি পিরোজপুরে এবং সাইফুলের মরদেহ বহনকারী গাড়ি কুমিল্লায় পাঠান হয়েছে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড