হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটায় নির্মাণাধীন দোকানের বিম ধসে ২ শ্রমিক নিহত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

দুই শ্রমিকের মৃত্যুর খবরে ঘটনাস্থলে এলাকাবাসী জড়ো হন। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় নির্মাণাধীন একটি দোকানের বিম ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে কুয়াকাটা রাখাইন মার্কেট সংলগ্ন কেরানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন—আবু বক্কর (৪২) পৌর শহরের নবীনপুর এলাকার মৃত আবদুর রহমানের ছেলে ও কামাল (৪০) একই এলাকার মৃত হাকিম আলীর ছেলে।

ধসে পড়া দেয়ালের বিম। ছবি: সংগৃহীত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই দুই শ্রমিক কেরানীপাড়ার রাখাইন পল্লীর উসে বাবুর দোকানের সাটার লাগাতে আসেন। এ সময় পুরোনো সাটার খুলতে গিয়ে ওই দোকানের বিম ধসে তাঁদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁদের দুজনের মৃত্যু হয়।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নোমান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড