হোম > সারা দেশ > বরিশাল

যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে চাচাকে জুতাপেটা, পরে ছাত্রীকে পেটালেন চাচাতো ভাইয়েরা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বরিশালের মুলাদীতে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে বাড়ির এক চাচাকে জুতাপেটা করেছে এক কলেজছাত্রী। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই কলেজছাত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন চাচাতো ভাইয়েরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরকালেখান ইউনিয়নের কায়েতমারা গ্রামে এ ঘটনা ঘটে।

ছাত্রীর স্বজনেরা জানান, ওই ছাত্রী ঢাকায় দ্বাদশ শ্রেণিতে পড়ালেখা করে। গত বুধবার সে বাড়িতে আসে। বৃহস্পতিবার বিকেলে চারদিকে ঘেরা দেওয়া নলকূপে গোসল করতে গেলে একই বাড়ির মন্নাত জমাদার খাওয়ার পানি আনতে যান। একপর্যায়ে তিনি ওই ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা করেন। এতে ওই ছাত্রী ক্ষিপ্ত হয়ে মন্নাত জমাদারকে জুতাপেটা করে দৌড়ে ঘরে চলে যায়।

এদিকে বাবাকে জুতাপেটার সংবাদ পেয়ে মন্নাত জমাদারের ছেলে স্কুলশিক্ষক আবু বকর ছিদ্দিক, মাসুম জমাদার ও রাকিব জমাদার ওই ছাত্রীর ঘরে হামলা চালিয়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করেন। ছাত্রীর চিৎকারে তার স্বজনেরা গিয়ে তাকে উদ্ধার করে রাতে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে কলেজছাত্রীর ওপর হামলার কথা অস্বীকার করে আবু বকর ছিদ্দিক বলেন, একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে জুতাপেটার বিষয়টি জানতে চাওয়ায় ওই ছাত্রী মিথ্যা অভিযোগ করেছে।

মুলাদী থানার ওসি জহিরুল আলম বলেন, কলেজছাত্রীর পরিবারের সঙ্গে হামলাকারীদের জমি নিয়ে বিরোধ ও মামলা রয়েছে। এর জেরে হামলার ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড