হোম > সারা দেশ > পটুয়াখালী

এক পাখি মাছের ওজন ৪৬ কেজি, বিক্রি হলো ৯ হাজার টাকায়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা মৎস্য মার্কেটে বিশাল একটি পাখি মাছ বিক্রির জন্য নিয়ে আসেন পাথরঘাটার জেলে সোহেল রানা। ৪৬ কেজি ওজনের এই মাছটি তাঁর জালে ধরা পড়েছে। আজ বুধবার সকালে বাজারে মাছটি নিয়ে এলে দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে মো. হাসান নামের এক মাছ ব্যবসায়ী ২০০ টাকা কেজি দরে মাছটি ৯ হাজার ২০০ টাকায় কিনে নেন।

জেলে সোহেল রানা বলেন, ‘এই প্রজাতির মাছ এখন কম ধরা পড়ছে। মাছগুলো বেশ শক্তিশালী আমার কাছে মনে হয়। আগে সাগরে আরও বেশি ধরা পড়ত এই মাছ। সাগরে জাল পাতলে বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। আজ সকালে কুয়াকাটা এই বাজারে নিলামের মাধ্যমে বিক্রি করেছি।’

কলাপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘এটি মূলত সেইল ফিশ। জেলেরা এটিকে পাখি মাছ বলে থাকেন। এই মাছগুলো গভীর সমুদ্র থাকে। ঘন ঘন সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূলে আসে না। এ কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। আশা করছি, আরও বড় বড় আকারের মাছ জেলেরা শিকার করতে পারবেন।’

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড