হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ভবন, পাঠদান ব্যাহত

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে চরকালেখান ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি। এতে শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৮ সালে বিদ্যালয়ে তিনতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের জন্য ১ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ হয়। ওই বছরই জুনে ১৮ মাস সময় দিয়ে ভবন নির্মাণের কার্যাদেশ দেয় শিক্ষাপ্রকৌশল অধিদপ্তর। কিন্তু ঠিকাদার কাজ না করায় ভবন নির্মাণ হয়নি। গত ২৭ মে দিবাগত রাত ঘূর্ণিঝড়ে বিদ্যালয়ে টিনের চালা কয়েক জায়গা ভেঙে ও উড়ে গেছে। ফলে শ্রেণি কক্ষে রোদ ও বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্চে। দ্রুত ভবন নির্মাণ না হলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। 

ওই বিদ্যালয়ের সভাপতি ও চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয়ের ভবনের চালা আংশিক উড়ে গেছে। অনেক জায়গা দিয়ে পানি পড়ে। ভবনটি সংস্কার এবং পাকা ভবন নির্মাণের চেষ্টা চলছে।’ 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ে প্রধান শিক্ষক ভবন সংস্কার এবং পাকা ভবন নির্মাণের জন্য আবেদন করেছেন। বরিশাল শিক্ষা প্রকৌশল দপ্তরে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড