হোম > সারা দেশ > ঝালকাঠি

হানাহানি-খুনোখুনি করলে দেশের ১২টা তো বাজবেই: ফয়জুল করিম

ঝালকাঠি প্রতিনিধি  

ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিলে নায়েবে আমির। ছবি: আজকের পত্রিকা

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেছেন, ‘আমরা এমন দেশে বসবাস করি, যে দেশে দায়িত্ব (ক্ষমতা) পাওয়ার জন্য আমরা হানাহানি-খুনোখুনি করি, সে দেশের ১২টা তো বাজবেই। আমাদের আল্লাহকে ভয় করতে হবে। জনগণের শাসক না হয়ে সেবক হতে হবে এবং রমজানে সবাইকে সংযম অবলম্বন করতে হবে। তাহলেই লোভ কমবে, হানাহানি বন্ধ হবে, দেশে শান্তি প্রতিষ্ঠা হবে।’

আজ মঙ্গলবার ঝালকাঠি শহরের টিঅ্যান্ডটি রোডে ফাতেমা কনভেনশন সেন্টারে ইসলামী আন্দোলন ঝালকাঠি শাখার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ ফয়জুল করিম বলেন, ‘যাদের মধ্যে ইমান ও তাকওয়া আছে তারাই আল্লাহর অলি হয়। আর এই অলিরাই দুনিয়া ও আখেরাতে সুসংবাদ পাবে। এ জন্য তাকওয়া অর্জন করতে হবে।’

জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম আল হাদীর সঞ্চালনায় ইফতার মাহফিলে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন, গণমাধ্যম কর্মী, বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড