হোম > সারা দেশ > বরগুনা

মামাবাড়ি ঈদ উপহার নিয়ে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী ৩ ভাই বাসচাপায় নিহত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

মোটরসাইকেল আরোহী ৩ ভাই বাসচাপায় নিহত। ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় মামাবাড়ি ঈদ উপহার নিয়ে যাওয়ার পথে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত হয়েছেন। আজ শনিবার সকালে পাথরঘাটা-ঢাকা সড়কের পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুরা এলাকার নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ (২২) মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে লাশ পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি বাস সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন ভাই নিহত হন। দুর্ঘটনার পর বাসচালক ও তাঁর সহকারী পালিয়ে যান। তবে বাসটি জব্দ করেছে পুলিশ

মোটরসাইকেল আরোহী ৩ ভাই বাসচাপায় নিহত। ছবি: সংগৃহীত

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে তাদের আরেক ছোট ভাই পানিতে ডুবে যারা যায়। এ ছাড়া মো. নাঈমুজ্জামান শুভ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। আজ শনিবার ভোরে ঢাকা থেকে বাড়ি এসে ছোট দুই ভাইকে নিয়ে পাথরঘাটার কেরাতপুর নামক স্থানে মামাবাড়ি ঈদ উপহার দিতে যাচ্ছিলেন।

আরও খবর পড়ুন:

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড