হোম > সারা দেশ > ভোলা

ভোলায় দলবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

ভোলা সংবাদদাতা

প্রতীকী ছবি

ভোলার দক্ষিণ আইচা থানায় করা দলবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আক্তার (২০) ও মো. মনির (২৫)।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। আটক ব্যক্তিরা দক্ষিণ আইচা এলাকার বাসিন্দা।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান জানান, দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের এক নারীকে গত বছরের ৬ মার্চ মধ্যরাতে ঢালচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ভদ্রপাড়া আজাহার মাস্টারবাড়ি–সংলগ্ন মেঘনা নদীর তীরে আসামিরা ধর্ষণ করেন। একই সঙ্গে মোবাইলে ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করেন। ওই ঘটনায় দক্ষিণ আইচা থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে যশোরের মনিরামপুর থেকে মো. আক্তার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে মো. মনিরকে সেখানকার স্থানীয় পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের ভোলায় নিয়ে আসা হয়।

এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড