হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে অটোরিকশা উল্টে মাদ্রাসাছাত্র নিহত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে অটোরিকশা উল্টে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের কাঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মারজান হোসেন (১০) পিরোজপুরের কাউখালী উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাথী গ্রামের লুৎফর বেপারীর ছেলে এবং রাজাপুর হিজবুল কোরআন মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্র ছিল। 

নিহতের মামা মো. হাসান বলেন, ‘মাদ্রাসা দুদিন বন্ধ দেওয়ার কারণে আমার বোন ভাগনে মারজানকে বাড়ি নিয়ে আসার জন্য দুপুরে রাজাপুর হিজবুল কোরআন মাদ্রাসায় যান। অটোরিকশায় তাকে নিয়ে বিকেলে বাড়ি ফেরার পথে কাঠিপাড়া এলাকায় আসলে গাড়িটি হঠাৎ রাস্তায় উল্টে যায়। এতে আমার ভাগনে গুরুতর আহত হলে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তমাল হালদার বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, স্বজনেরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড