হোম > সারা দেশ > পটুয়াখালী

দশমিনায় নামাজরত বৃদ্ধার মাথায় কোপ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

পটুয়াখালীর দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আমেনা খাতুন। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর দশমিনায় নিজ ঘরে নামাজ পড়া অবস্থায় এক বৃদ্ধাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১০টার দিকে দশমিনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

আহত নারীর নাম মোসা. আমেনা বেগম (৬২)। তিনি ওই এলাকার মো. ইউনূস মিয়ার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, ঘরে আমেনা ও তাঁর স্বামী ইউনূস থাকেন। রাতে ইউনূস তারাবির নামাজ পড়তে মসজিদে যান। আমেনা ঘরে নামাজ পড়ছিলেন। ভুলবশত তিনি দরজার ছিটকিনি দেননি। দরজা খোলা পেয়ে কে বা কারা ঘরে প্রবেশ করে পেছন থেকে বৃদ্ধার মাথায় কোপ ও ঘাড়ে বাড়ি দেয়। এতে তিনি চিৎকার দিয়ে জায়নামাজের ওপর সংজ্ঞা হারিয়ে পড়ে যান। পরে আশপাশের লোকজন ছুটে এসে ঘরে কাউকে পাননি। তাঁরা দেখেন, আমেনার মাথা থেকে রক্ত ঝরছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাহুল বিন হালিম আজকের পত্রিকাকে জানান, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন আমেনাকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তাঁর মাথায় চারটি ও ঘাড়ে একটি সেলাই লাগে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত।

আমেনার স্বামী ইউনূস বলেন, ‘আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই। হয়তো আমার অনুপস্থিতে ঘরের মালপত্র চুরি করার জন্য আমার স্ত্রীর ওপর হামলা করেছে। তবে সে চিৎকার করায় পালিয়ে যায়।’

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম আজকের পত্রিকাকে জানান, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। হামলাকারীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর পড়ুন:

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড