হোম > সারা দেশ > বরিশাল

দশমিনায় গরুসহ আটক ২, পাঁচজনের বিরুদ্ধে থানায় চুরির মামলা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় গরুসহ দুজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সকালের এ ঘটনায় বিকেলে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

আটক দুজন হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের খেজুরবাড়িয়ার মো. জামাল (৪০) ও মো. নিজাম দালাল (৪০)।

এলাকাবাসী জানায়, উপজেলা সদরের কাটাখালী গ্রামে গতকাল সোমবার বেলা ১১টার দিকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় দুজনকে গরুসহ আটক করে এলাকার লোকজন। হারুন হাওলাদার নামের এক ব্যক্তির ডাকচিৎকার শুনে এলাকাবাসী গিয়ে তাঁদের আটক করে। তবে অন্য তিনজন পালিয়ে যান। পরে আটক দুজনকে দশমিনা থানায় সোপর্দ করা হয়।

হারুন হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের চরাঞ্চল থেকে এভাবে বহু গরু চুরি হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন লোক চরে এসে বিভিন্ন কাজের কারণ দেখায়। আমি পাতা বনে গরুর পাল দেখতে যাই। এ সময় দেখি গরুর পালে চার-পাঁচটি গরু নেই। তখন ওই ট্রলারের সামনে গিয়ে দেখি একটি গরু ট্রলারে বাঁধা। সেখানে দুজন ট্রলারে, তিনজন গরু হাতে দাঁড়িয়ে ছিল। তাদের পরিচয় জানতে চাইলে বলে কালাইয়া থেকে এসেছে। তখন চোর চোর বলে ডাক-চিৎকার করলে এলাকার লোকজন এসে দুজনকে আটক করে। অন্য তিনজন পাতা বনে পালিয়ে যায়।’

এ বিষয়ে জানতে চাইলে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, হাদীর চর থেকে বিভিন্ন সময় গরু চুরির ঘটনা ঘটে থাকে। খবর পেয়ে দুজনকে গতকাল সোমবার সন্ধ্যায় থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির কথা স্বীকার করেছে। এদের সঙ্গে আরও তিনজন জড়িত। থানায় নিয়মিত মামলা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড