হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে শিশু ধর্ষণের অভিযোগে ১ ব্যক্তি গ্রেপ্তার

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

পুলিশের হাতে গ্রেপ্তার সালাম খন্দকার। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে সালাম খন্দকার (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা থানায় অভিযোগ জানালে পুলিশ সালাম খন্দকারকে আটক করে।

থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বাড়ি ছিলেন না। শিশুটি বাড়ির কাছেই খেলছিল। খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ করেন সালাম খন্দকার। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সালাম খন্দকার পালিয়ে যান। পরে শিশুটি বাড়ি গিয়ে তার মাকে ঘটনা জানায়।

এ ব্যাপারে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পাওয়ার পর সালাম খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড