হোম > সারা দেশ > ঝালকাঠি

ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে ধানখেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে জাহিদুল খান শুভ (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে পৌরসভার শীতলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শীতলপাড়া এলাকার সুমন হাওলাদার, মামুন হাওলাদার ও ছালাম হাওলাদার তাঁদের বোরো ধানখেতে ইঁদুর মারার জন্য বিদ্যুতে সংযোগ দিয়ে ফাঁদ পাতেন। বুধবার রাতে জাহিদুল ও মো. কাওছার ঝুঁপি দিয়ে ওই খেতে মাছ ধরতে যায়। এ সময় জাহিদুল বিদ্যুতায়িত হয়। পরে কাওছার গিয়ে শুভর পরিবারকে খবর দেয়। তারা ধানখেতে এসে দেখে শুভর মরদেহ পড়ে আছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান জানান, ধানখেতে কাউকে না জানিয়ে বিদ্যুতের সংযোগ দেওয়ার অপরাধে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন জাহিদুলের মামা মামুন শরীফ। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড