হোম > সারা দেশ > বরিশাল

মেহেন্দীগঞ্জে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মেহেন্দিগঞ্জে ভাগিনার লাঠির আঘাতে মামা আনিছ খান (৪৫) নিহত হয়েছেন। উপজেলার চর এককরিয়া ইউনিয়নের তরইলিশা গ্রামে গতকাল শনিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সন্ধ্যার পর মৃতদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত ভাগনে রিপন ব্যাপারীকে (২৭) গ্রেপ্তার করেছে। 

নিহত আনিছ তরইলিশা গ্রামের রুস্তম আলী খানের ছেলে। ভাগনে রিপন একই গ্রামের শাহজাহান ব্যাপারীর ছেলে। 

মেহেন্দিগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক জানান, পাশাপাশি বাড়ি হওয়ায় দুই পরিবারের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। শনিবার ঝগড়ার একপর্যায়ে রিপনের মাকে থাপ্পড় দেন আনিছ। এতে ক্ষুব্ধ হয়ে রিপন তাঁর মামাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। একটি আঘাতেই আনিছ জ্ঞান হারান। 

ওসি বলেন, চিকিৎসার জন্য স্বজনেরা তাঁকে স্পিডবোটে করে বরিশালে নিয়ে আসে। সেখানকার চিকিৎসকেরা আনিছকে মৃত ঘোষণা করলে মৃতদেহ বাড়িতে নিয়ে যায়। বিভিন্ন সূত্রে খবর পেয়ে পুলিশ সন্ধ্যার পর ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার ও অভিযুক্ত রিপনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড