হোম > সারা দেশ > বরিশাল

রাজাপুরে গৃহবধূর লাশ উদ্ধার, আত্মহত্যা প্ররোচনার মামলায় স্বামী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঝালকাঠির রাজাপুরে গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে আজ শনিবার সকালে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী গ্রামে গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূ হলেন নাসরিন আক্তার (২৩) ও তাঁর গ্রেপ্তার স্বামী হলেন বড় কৈবর্তখালী গ্রামের মো. রফিকুল ইসলাম। নিহতের বাবা হলেন রাজাপুর উপজেলার গালুয়া দুর্গাপুরের মো. নাসির খান। 

লাশ উদ্ধার ও গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) পলাশ। 

এসআই পলাশ বলেন, ‘পারিবারিক কলহের কারণে রফিক প্রায়ই নাসরিনকে মারধর করতেন। এই ঘটনায় নাসরিনের বাবার দায়ের করা মামলায় রফিকুলকে গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে নাসরিনের লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।’ 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালে পারিবারিকভাবে মো. রফিকুল ইসলামের সঙ্গে নাসরিনের বিয়ে হয়। তাঁদের সংসারে চার বছরের ছেলে-সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই রফিকুল বিভিন্ন মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এতে তাঁদের মধ্যে ঝগড়া লেগে থাকত। 

গতকাল রাতে গৃহবধূর লাশ উদ্ধারের পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী রফিকুল ইসলামকে ওই রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ। গৃহবধূর বাবা মো. নাসির খান বাদী হয়ে জামাতার নামে রাজাপুর থানায় মামলা দায়ের করেন বলে জানায় পুলিশ।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড